1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গাজীপুরের কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলার ঘটনা: স্ত্রীসহ পরিবারের সদস্য আহত, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার, পৌরসভার,খঞ্জনা এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকালে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ রিয়াদ হোসেন (২৯), পিতা মৃত জামান মিয়া, সাং খঞ্জনা থানা কালীগঞ্জের, বসতঘরের দক্ষিণ পাশের সীমানা নিয়ে বিবাদ চলছিল। অভিযুক্তরা ৩-৪ জনের একটি দল মিলে।রিয়াদ ও স্ত্রী তার মেয়েকে চিকিৎসার উদ্দেশ্যে গাজীপুর, নিয়ে যায় বাড়ি ফিরে দেখে তার সীমানার খুটি ভেঙে অপরাধীরা জোরপূর্বক টিনের সীমানা নির্মাণ করে রিয়াদ এতে বাধা দেয় ও বেড়া সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমত অবস্থায় রিয়াদের পরিবারের উপরে আক্রমণ চালায় বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে এবং বাধা দিতে গেলে তারা লাঠি-সোটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বসতঘরের জানালার গ্লাস ভাঙা হয় এবং আনুমানিক ১০,০০০ টাকার ক্ষতি সাধন করা হয়।হামলাকারীরা রিয়াদের স্ত্রী মোছাঃ রাফিয়া সুলতানা -রিফা (২৭)-কে আঘাত করে রক্তাক্ত জখম করে পরে চিকিৎসার জন্য রিয়াদের স্ত্রীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয় । হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আরো জানায় নাহিদ শেখ প্রবাসে থেকে উস্কানি দেন এবং পূর্ব থেকেই টাকার বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। অভিযুক্তরা হলেন— ১ । মোছাঃ ঝরনা বেগম, (৪৫), স্বামী কামাল হোসেন ২। কামাল হোসেন (৫৫), পিতা মৃত কিরণ মিয়া। ৩। কেয়া আক্তার (২৩), ৪। মোঃ নাদিম শেখ (২২), উভয় পিতা কামাল হোসেন অভিযোগে বলা হয়েছে, এর আগেও একই বিষয়ে থানায় উভয় পক্ষের অভিযোগ করা হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমি মেপে সমাধান করে দেয়।ওই সময় সীমানা নির্ধারণ মেনে নেওয়ার পরেও রিয়াদের পরিবারের ক্ষতি করার জন্য উঠতে থাকে এতে বিরোধ আরও তীব্র হয়েছে।তাই এই ঘটনার জন্য, কালিগঞ্জ থানায় অভিযোগ দিয়ে, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী হায়াতের কাছে অভিযোগ পত্রটি দায়ের করে এর সুষ্ঠু সমাধানের জন্য আরজি প্রকাশ করে। ভুক্তভোগী রিয়াদ হোসেন জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই জমিজমা নিয়ে হয়রানির শিকার। স্থানীয়ভাবে আলোচনা করেও কোনো সমাধান হয়নি। হামলার পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহায়তায় থানায় অভিযোগ দায়ের করেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”কালীগঞ্জ থানার ওসি বা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।গাজীপুর জেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন সময়ে হামলা, মারামারি ও আহতের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের ঘটনা প্রতিরোধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park