1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গাজীপুরের কালীগঞ্জে জমি দখলের চেষ্টা: প্রকাশ্য হুমকি ও নির্মাণ কাজে বাধা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাহীনতা, নিজের জমিতে ঠাই না পেয়ে ভাড়া জমিতে কোনমতে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে হুমকি, গাছ কাটা ও ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের আইনসম্মত জমিতে ঘর তুলতে না পেরে অবশেষে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী পরিবার। ন্যায়বিচারের আশায় দীর্ঘদিন ধরে পথে পথে ঘুরছেন এক বৃদ্ধা নারীসহ পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী মোঃ আলী হোসেন (৪২) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় ইব্রাহিম পাটান (৬৫) ও তার ৪/৫ জন সহযোগী দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন মুক্তারপুর এলাকায় শাশুড়ি মোসাঃ রাবেয়ার পিতার সম্পত্তির ৩১৮ শতাংশ জমি আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে মোঃ আলী হোসেনের নামে রয়েছে। গত ২৮ মে ২০২৪ তারিখ সকালে উক্ত জমিতে ঘর নির্মাণের জন্য শ্রমিক নিয়োগ করলে ইব্রাহিম পাটান দেশীয় অস্ত্র (দা, ছেন, লাঠি) নিয়ে তার লোকজনসহ হামলা চালান।ভুক্তভোগী জানান, অভিযুক্তরা ঘর নির্মাণে বাধা দেন এবং তাকে ও তার স্ত্রী শামীমাকে মারধরের চেষ্টা করেন। শ্রমিকদের গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় ইব্রাহিম পাটান প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে পরিবারসহ সবাইকে খুন করে ফেলব”।এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে একই বিষয়ে মোঃ আলী হোসেন কালীগঞ্জ থানায় পিটিশন মামলা (নং-১১৯৭/২৩) দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, বিবাদী জোরপূর্বক জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।গাজীপুরের বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত এ ধরনের সংঘাত প্রায়ই ঘটছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park