1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালীগঞ্জে পানির নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার জনের উপর হামলা নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার, দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকায় সরকারি পানি নিষ্কাশনের ঢালু মুখ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে একি পরিবারের ৪ সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে। অভিযোগকারী মোঃ মনির উদ্দিন মোড়ল জানান, তাঁর প্রতিবেশী মোঃ রাশেল শেখ (৪০), তার স্ত্রী তানিয়া বেগম(৩০) ছাদেকা বেগম(৬০) মিলে সরকারি রাস্তার পানি নিষ্কাশন ঢালু বন্ধ করে দেন। এ নিয়ে স্থানীয় মোঃ সেলিম (৫০) এর সঙ্গে কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়।মনির উদ্দিনের অভিযোগে বলা হয়, তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে নিষ্কাশন খুলে দেওয়ার অনুরোধ করলে রাশেল শেখের স্ত্রী ছাদেকা বেগম তাঁর উপর হামলা চালান। একপর্যায়ে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে ঘুষি মারা হয়। মনির উদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ এবং মোঃ সেলিম প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাদের উপরও এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে উল্লেখ করা হয়, রাশেল শেখ দেশীয় অস্ত্র দিয়ে ইমতিয়াজের মাথায় আঘাত করে। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে ইমতিয়াজ আহমেদের মাথায় ৭ টি সেলাই দেওয়া হয় এবং তাকে ভর্তি রাখা হয়েছে। মনির উদ্দিনের স্ত্রীকেও চিকিৎসা দেওয়া হয়।নমনির উদ্দিন কালীগঞ্জ থানায় একটি লিখিতঅভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এলাকায় শান্তিতে বসবাস করতে দেবে না বলে জানিয়েছে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বিস্তারিত তথ্য:অভিযোগকারী: মোঃ মনির উদ্দিন, পিতা: মৃত হুদর আলী, জামালপুর গোল্লারটেক। আহত: মনির উদ্দিনের স্ত্রী, ছেলে ইমতিয়াজ আহমেদ (৩৫) ও মোঃ সেলিম(৫০)অভিযুক্ত: মোঃ রাশেল শেখ, ছাদেকা বেগম ও তানিয়া বেগম।এলাকাবাসী জানান, অভিযুক্ত রাশেল শেখের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ আছে বলে শোনা যায়। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park