1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গাজীপুরের কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে স্বামী-ছেলের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে৫ নং ওয়ার্ডে পূর্ববিরোধের জের ধরে পারভিন নামের এক নিরীহ নারীর স্বামী ও ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মানিকপুর এলাকার গোয়ালিয়াবাড়ী মোড়ে।অভিযোগকারী পারভীন বেগম (৪৫) জানান, তিনি স্বামী জাহাঙ্গীর সরকার (৫০) ও ছেলে মাসুম সরকার (২৮) সহ টেক মানিকপুর এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই এলাকার সুমন সরকার (৪৫), তার ছেলে সৌরভ সরকার (২০), স্ত্রী সামসুন নাহার (৪২) ও আরেক ছেলে নিরব সরকার (১৮) সহ অজ্ঞাত ৪-৫ জনের সঙ্গে তাদের পরিবারের শত্রুতা চলছিল। অভিযুক্তরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন বলে তিনি দাবি করেন।
পারভীন বেগমের অভিযোগ অনুসারে, ওইদিন রাতে তার স্বামী ও ছেলে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে গোয়ালিয়াবাড়ী মোড়ে পৌঁছালে অভিযুক্তরা তাদের পথরোধ করে। সুমন ও হামলাকারীরা দেশীয় অস্ত্র (দা, ছেন, লোহার রড ও লাঠি) নিয়ে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে স্বামী-ছেলেকে অটোরিকশা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।হামলাকারীরা ছেন দিয়ে মাসুম সরকারের মাথা লক্ষ্য করে কোপ মারলে তা তার কপালে লেগে গুরুতর কাটা জখম হয়। আরেকটি কোপ বাম হাতের আঙুলে লাগে। এছাড়া জাহাঙ্গীর সরকারকে গলাচেপেশ্বাসরোধের চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। দুজনের শরীরেই নীলাফুলা ও কাটা জখম হয়েছে।আহতদে ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাদের খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পারভীন বেগম ঘটনাস্থলে গিয়ে স্বামী ও ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৩৪৪৪/১২, ৩৪৪৫/১৩, তারিখ: ২৬/০৩/২০২৬)।এ ঘটনায় পারভীন বেগম কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বারবার চেষ্টা করেও সুমন সরকার ও সৌরভ সরকারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি । তবে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা গেছে ঘটনাটি সত্য, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায় এলাকায় সুমন সরকার ও তার ছেলে সৌরভ সরকার অগ্রবাদী ও উশৃংখল এই ঘটনা নতুন নয় অনেকের সাথেই তারা এরকম আচরণ করে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park