1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী নিখোঁজ, স্বামীর থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী নিখোঁজ, স্বামীর থানায় অভিযো

 ডা: মোহাম্মদ মনকির হোসেন সিনিয়র রিপোর্টার  : গাজীপুরের কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়ন এর ফুলদী (বাংগালীর টেক) গ্রামের মো: আবদুল গাফফার এর স্ত্রী নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী জানিয়েছেন, গত ১৪ ই জুলাই (মঙ্গলবার ) সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেন নাই।তার স্ত্রীর পড়নে ছিলো খয়রী রংগের বোরকা।অভিযোগপত্রে বলা হয়, আব্দুল গাফফার (৬০), সাং-ফুলদি (বাংগালির টেক), কালীগঞ্জ, গাজীপুর গত বছর (২০২৫ সালে) ইসলামী শরীয়াহ মোতাবেক মোছাঃ পারভীন আক্তার (৩৮) কে বিয়ে করেন।বিয়ের পর থেকে স্বামী জানতে পারেন যে তার স্ত্রীর কিন্তু টা মানুষিক সমস্যা ছিলো তার কোন কিছু মনে থাকে না। কোন কিছু চিনেনা।আব্দুল গাফফার জানান, স্ত্রী চলে যাওয়ার পর আশেপাশের এলাকাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে স্ত্রী কোথায় এবং কী অবস্থায় আছেন তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেনঅভিযোগটি গ্রহণ করে কালীগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা কাজ করছি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”উল্লেখ্য, এ ধরনের পারিবারিক অশান্তি ও নিখোঁজের ঘটনা সমাজে উদ্বেগ বাড়াচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park