

গাজীপুর জেলা প্রতিনিধ : গাজীপুর, ২২ এপ্রিল ২০২৬: ইং তারিখে সময় আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় অবস্থিত জমিলা জেনারেল হাসপাতাল অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নারী চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে গাজীপুর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সংগঠনের প্রধান কার্যালয়, মুন্সীপাড়া রোড, জয়দেবপুর বাজার, গাজীপুরে এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা চিকিৎসা পেশার জন্য হুমকিস্বরূপ এবং সমগ্র চিকিৎসক সমাজের নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ।সংগঠনের সম্মানিত সভাপতি ডা. বখতিয়ার হোসেন বলেন, “নারী চিকিৎসকের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”,সভায় উপস্থিত ছিলেন:সিনিয়র সহ-সভাপতি — মোবারক হোসেন সাধারণ সম্পাদক — ইসমাইল মোল্লা,সহ-সাধারণ সম্পাদক — ডা. জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক — মো. হাবিবুর রহমান,মহানগর সভাপতি — আবু সাইদ মোল্লা,মহানগর সাধারণ সম্পাদক — আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা সভাপতি — সৈয়দ আহমেদ কবির বুলবুল,গাজীপুর মেট্রো-সদর থানা সভাপতি — কাজীমউদ্দিন কাজী,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।,নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হবে এবং রোগীদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।,ঘটনার বিস্তারিত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে। ঘটনার পটভূমি:গত কয়েক দিন আগে জমিলা জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের চেম্বারে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ভাঙচুর করে, লুটপাট চালায় এবং চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।