1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর সাংবাদিকের উপর হামলা ও দুই লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ
গাজীপুরে ছেলের বিয়ের কেনাকাটা করতে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দৈনিক ‘স্বদেশ বিচিত্রা’র গাজীপুর প্রতিনিধি ও গ্রিন টিভির গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন। দুর্ঘটনায় তিনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় গাড়িতে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
জানা গেছে,ছেলের বিয়ের কেনাকাটার জন্য নাসির উদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের বাইপাস এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশে রওনা দেন। পথে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা তাঁর মা, সন্তানসহ পরিবারের সদস্যরা আহত হন। নাসির উদ্দিনও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করা হয়েছে বলেও অভিযোগকারীর দাবি।
ঘটনার খবর পেয়ে বাসন থানার এসআই সারোয়ার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ইমরান নামে এক ব্যক্তির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল পরবর্তীতে হামলা চালায়। এ ঘটনায় নিরাপত্তাহীনতার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী পক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে, আহত সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park