
গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে সম্মাননা স্মারক প্রদান করেছেন বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ বসির আহমেদ বাচ্চু, সাবেক সভাপতি, বাসন থানা বিএনপি; মোঃ সওকত হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি; রায়হান আহমেদ হৃদয়, গাজীপুর মহানগর বিএনপি; আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন চৌধুরী মুছা, সাবেক সফল কাউন্সিলর ও ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী; ইঞ্জিঃ মোঃ ইমরান হোসেন মন্ডল, কাউন্সিলর পদপ্রার্থী, ১৬ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন; এবং গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং তাঁর দায়িত্ব পালনে শুভকামনা জানান।