1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জের জলিল পাড়ে সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করে প্রশংসিত আলমগীর কসাই

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

গোপালগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে তুলনামূলক কম দামে দির্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করছেন আলমগীর কসাই। জেলার বিভিন্ন বাজারে মাংসের দাম বৃদ্ধি পেলেও তিনি সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। কম দামের পাশাপাশি মাংসের মান বজায় রাখার চেষ্টা করায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তার দোকানে আসছেন।
ক্রেতারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে কম দামে ভালো মানের গরুর মাংস পাওয়া সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়। এ কারণে তারা নিয়মিত আলমগীর কসাইয়ের দোকান থেকে মাংস কিনছেন।
আলমগীর কসাই বলেন, “সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমি কম লাভে মাংস বিক্রি করছি। মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।
স্থানীয়রা মনে করছেন, ব্যবসায় লাভের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ অন্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park