
গোপালগঞ্জ স্টপ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
গোপালগঞ্জে জাতীয় শ্রমিক দিবস পালিত হয়েছে।
আজ বিকালে গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের
যুগ্ম আহবায়ক আব্দুল শেখের সভাপতিত্বে
আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শহরের কুয়াডাঙ্গা থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব সামনে এসে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ০২ আসনের সাংসদ
ডাক্তার কে এম বাবর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, যুগ্ম আহবায়ক এ্যাড,আবুল খায়ের, সদস্য এস এম তৌফিকসহ বিএনপিসহ সহযোগিতা সংগঠনের সকল স্থরের নেতা কর্মি বৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, ১৮৮৬ সালে ১মে মাসে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের দাবী আদায়ে আন্দোলনে শ্রমিক নিহত হয়। সেই থেকে ঐ দিন জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে এবং দিবসের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।
গোপালগঞ্জে শ্রমিকদের দাবী আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান তিনি ও সার্বিক সহযোগিতা করবেন বলেও তিনি জানান।
এ ছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করেছে।