1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) ফল প্রকাশের পর নির্বাচিতদের অভিনন্দন জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমে গোপালগঞ্জ জেলা থেকে মোট ২২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২১ জন পুরুষ ও একজন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ছয়জনকে।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির ছাড়াই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তিনি নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, “সেবার ব্রতে চাকরি” এই আদর্শ ধারণ করে সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park