1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘন্টাখানেক যানচলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

গোপালগঞ্জ স্টপ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় একঘন্টা যাবৎ যানচলাচল বন্ধ থাকে মহাসড়কে। পরে অবরোধ তুলে দেয় পুলিশ। আজ
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির মালিকেরা। এসময় মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসের যাত্রীরা।
জানা গেছে, সকাল থেকে শহরের নিগি ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল থাকার পরেও তেল দিচ্ছে না পাম্প কতৃপক্ষ। পরে তেল নিতে আসা বিভিন্ন যানবাহনের চালকেরা ক্ষুব্ধ হয় পাম্পের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসের যাত্রীরা। পরে ঘন্টাখানেক পর পুলিশের সদস্যরা মহাসড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে অবরোধ তুলে দিয়ে তৈল দেয়া শুরু করে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
মহাসড়ক অবরোধকারীরা বলেন, এই পাম্পে পর্যাপ্ত তেল থাকার পরেও আমাদের তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ আমাদের তেল দেওয়া না হলে আমরা অবরোধ তুলব না।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যার কারণে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে দিলে সরে যায় অবরোধকারীরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
নিগি ফিলিং স্টেশন এর মালিক মিজানুর রহমান বলেন, গতকাল সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমরা সব ধরনের যানবাহন কে তেল দিয়েছি। আমাদের জনবল সংকট। পাঁচজন স্টাফের জায়গায় দুজন স্টাফ আমাদের রয়েছে। তারা সারাদিন কাজ করেছে। রাত আটটার পর তেল দেওয়া বন্ধ করলে সদরের ইউএনও ও ট্যাগ অফিসার আমাদের স্টাফদের খাবার খাওয়ার সময় জোর করে উঠিয়ে নিয়ে তাদের দিয়ে রাত দুইটা পর্যন্ত কাজ করিয়েছে।
তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করানোর ফলে তারা সকালে পালিয়ে গেছে। যার কারনে আমরা তেল দিতে পারছি না।
গোপালগঞ্জ সদর থানার এসআই রেজা বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা অবরোধ তুলে দিয়েছি যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং তৈল দেয়া শুরু হয়েছে।
০৯-০৪-২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park