1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
গোপালগঞ্জে নবগঠিত “গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর পরিচিতি সভা ও ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন। সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নবগঠিত গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।
সভায় শুরুতেই গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে শৈলেন্দ্রনাথ মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে পলাশ শিকদারের নাম ঘোষণা করা হয়।
পরে প্রেসক্লাব সভাপতি মোঃ জুবায়ের হোসেন নবনির্বাচিত সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারকে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করার আহ্বান জানান। এসময় শৈলেন্দ্রনাথ মজুমদার সংগঠনের ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৩ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও পাঠাগার সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়।
এছাড়া সংগঠনের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ৮ জন কার্যনির্বাহী সদস্য এবং ২৭ জন সাধারণ সদস্যের নাম ঘোষণা করা হয়। সবমিলিয়ে মোট ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভা:) শরিফুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারন সম্পাদক জয়ন্ত শিরালি, গোপালগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ. জেড আমিনুজ্জামান রিপনসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park