1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ ব্যাবসায়ী আটক: পুলিশ সুপারের প্রেস কনফারেন্স

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
গোপালগঞ্জে ১০ হাজার ২শত ৭ পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮শত টাকা’সহ মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮)কে গ্রেফতার বিষয়ে প্রেস কনফারেন্স করেছে পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। গ্রেফতার শহিদুল ইসলাম আকাশ কাশিয়ানি উপজেলার রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।
আজ রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ প্রেস কনফারেন্স করেন তিনি।
পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানায়, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কাশিয়ানি উপজেলার পশ্চিম রাতইল গ্রামে শেখ শহিদুল ইসলাম আকাশের বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ টাকা’সহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার ঘর তল্লাশি করে ১০ হাজার ২শত ৭পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮শত টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৩৩ লক্ষ ৬৪ হাজার ৩শত টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। এঘটনায় আটককৃত শেখ শহিদুল ইসলাম আকাশের বিরুদ্ধে কাশিয়ানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park