1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে হত্যা, ২১ দিন পর উদ্ধার অর্ধগলিত লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

গোপালগঞ্জ সংবাদদাতা, মোহাম্মদ বরকত মোল্লা

গোপালগঞ্জের ঘোষেরচর এলাকার বাসিন্দা হারেজ মোল্লার ছেলে মিজান মোল্লা (৩৫) নিখোঁজের ২১ দিন পর অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) খাগাইল গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মাটির নিচে পুঁতে রাখা লাশটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী অভিযোগ করেছেন, ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে স্থানীয় জাহিদ মোল্লার নেতৃত্বে সোহেল, টিটোসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে মিজান মোল্লাকে হত্যা করেছে। তার দাবি, ৮ নভেম্বর ২০২৫ তারিখে মিজানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং পরে লাশটি মাটির নিচে গোপন করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিহত মিজানের পরিবার দাবি করেছেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park