1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

সহ আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ ২ আসনের একটি ভোটকেন্দ্র ভোট গ্রহণ চলাকালে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য সহ ভোটারের সাথে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রর মুল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে এর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন।
এছাড়াও একজন ভোটারের সাথে আসা আমেনা খানম (১৩) শিশু নামে একজন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছিল। এসময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ভোটকেন্দ্রে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্য সহ তিন জন আহত হয়েছে।

এছাড়াও বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তবে এ ঘটনার পরেও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন সাধারণ ভোটাররা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park