1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, আহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

মোঃ বরকত মোল্লা গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী আলমাস হাসান মোল্লা (৫৮) জানান, তিনি একজন আমেরিকান প্রবাসী এবং গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে যাওয়ার পথে ‘খেলনা ’ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার সাবেক স্ত্রী সেলিনা আক্তার (৫৩)-এর নেতৃত্বে একদল লোক তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. শফিকুল ইসলাম খান ওরফে ইসরুল খান (৪৩), মো. খসরুল খান (৪৮) (পিতা: আবুল বাসার খান), এবং মোহাম্মদ আবিদ সরদার (১৯) (পিতা: মো. রোহিজ সরদার)। এরা সবাই গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জন হামলায় অংশ নেয়।
আলমাস হাসান মোল্লা দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র ‘রামদা’ দিয়ে তার মাথায় কোপ দেয়। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ মোল্লা (৩৫)-এর হাত ভেঙে ফেলা হয় এবং তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park