1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জ কোটালীপাড়া আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
গোপালগঞ্জ কোটালীপাড়ায় প্রায় ১৮ মাস পরে সময় ধরে বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) কার্যালয়টি খুলে স্থানীয় এক দিনমজুর ইলিয়াস শেখ পতাকা উত্তোলন করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় দেড় বছর কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়ের ফটক খোলা হয়। পরে উপস্থিত সবার সম্মতিতে ইলিয়াস শেখকে পতাকা উত্তোলনের জন্য মনোনীত করা হয়।
পতাকা উত্তোলনের পর আবেগাপ্লুত ইলিয়াস শেখ বলেন, তিনি একজন দিনমজুর মানুষ; কোনোদিন ভাবেননি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের সুযোগ পাবেন। কার্যালয়টি খোলার পর সবাই তাকে সম্মান দিয়ে এ দায়িত্ব দেন বলে জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন শুরুর প্রতীক হিসেবে একজন শ্রমজীবী মানুষকে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একজন ব্যক্তি এসে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park