1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোহাম্মদ বরকত মোল্লা স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম। জেলা ছাত্রদলের সভাপতি পদে তাকে দেখতে চান জেলার বিভিন্ন স্তরের ছাত্রনেতা, কর্মী এবং অঙ্গ সংগঠনের সদস্যরা।

জানা গেছে তার রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন, যা তাকে নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের ছাত্রদল নেতাদের মতে, সংগঠনকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করতে সাইফুল ইসলাম এর বিকল্প নেই। তারা বিশ্বাস করেন, তিনি সভাপতি নির্বাচিত হলে জেলা ছাত্রদলে নতুন গতি ফিরে আসবে।

সাইফুল ইসলাম এর মূল লক্ষ্য হিসেবে উঠে এসেছে মাদকবিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং ছাত্রসমাজের মধ্যে শিক্ষার পরিবেশ গড়ে তোলা। নেতাকর্মীরা আশা করছেন, তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হলে গোপালগঞ্জ জেলা ছাত্রদল আরো বেশি সুসংগঠিত হবে এবং ছাত্রসমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

সর্বোপরি, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা সংগঠনের নেতৃত্বে আসুক একজন ত্যাগী, পরীক্ষিত এবং মাদকবিরোধী সচেতন নেতা। আর সেই জায়গায় তারা এগিয়ে রাখছেন সাইফুল ইসলামকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park