1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচনার শীর্ষে যুবদল নেতা রিয়াজ উদ্দিন লিপটন

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

গোপালগঞ্জ জেলা স্টাফ রিপোর্ট বরকত মোল্লা
আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দীন লিপটন।
রিয়াজ উদ্দীন লিপটন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির মুখোমুখি হলেও তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। স্থানীয় পর্যায়ে তাঁর নিজস্ব কর্মী-সমর্থক বলয় রয়েছে।
মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রিয়াজ উদ্দীন লিপটন বলেন, “গোপালগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তর করতে চাই। নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।
রাজনৈতিক পটভূমিতে উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর জাতীয় সংসদ জনপ্রতিনিধিদের সকল পদ শূন্য ঘোষণা করা হয়। সেই সময় গোপালগঞ্জ পৌরসভার মেয়রও আত্মগোপনে চলে যান।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের এই প্রেক্ষাপটে আগামী পৌরসভা নির্বাচন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। রিয়াজ উদ্দীন লিপটনের মেয়র পদে লড়াই জনগণের প্রত্যাশা ও স্থানীয় রাজনৈতিক শক্তির পুনর্মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park