
গোপালগঞ্জ স্টপ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ৩টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য অফিসের কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দা:) লাখসানা লাকী, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, ফ্যামিলি প্ল্যানিং অফিসার জহিরুল ইসলাম এবং প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবিদ হাসান মুছা ও তানভীর ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সচেতনতামূলক প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়, যার মাধ্যমে উপস্থিত সবাইকে হাম-রুবেলা সম্পর্কে সচেতন ও টিকাদানে উদ্বুদ্ধ করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. গায়ত্রী বিশ্বাস জানান, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনটি গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ব্যতীত) পরিচালিত হবে। এই ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। এ সময়ে মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষায় এ টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা প্রদানের জন্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপস্থিত অতিথিরা টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।