1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গৌরনদীতে চালকের চোখে ঘুম, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে উল্টে আহত ২ ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরনদী বরিশাল

বরিশালের গৌরনদীতে চালকের চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান মহাসড়কের পাশের খাদে উল্টে গেছে। এ ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি ভোরে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে দীর্ঘ সময় বিরতিহীনভাবে গাড়ি চালানোর কারণে চালক ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে তার চোখে ঘুম চলে এলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপ ভ্যানটি মহাসড়ক থেকে ছিটকে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তারা পিকআপের ভেতর থেকে চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। তবে স্থানীয় জনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি দ্রুত সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং যান চলাচল পুনরায় সচল হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় বিশ্রাম ছাড়া যানবাহন চালানোর কারণে চালকদের মধ্যে ক্লান্তি ও তন্দ্রাভাব দেখা দেয়, যা প্রায়ই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তারা দুর্ঘটনা প্রতিরোধে চালকদের পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park