1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গৌরনদীতে টেক্সটাইল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

গৌরনদী ( বরিশাল ) প্রতিনিধি ;- এস এম নজরুল ইসলাম
বরিশালের গৌরনদী উপজেলায় একটি ভাড়াটিয়া বাসা থেকে ফাইজা মারজুকাহ সুবাহ্ (২৩) নামে এক টেক্সটাইল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের কাজী সাইদুর রহমানের ভাড়াটিয়া বাড়ির নিচতলার একটি কক্ষের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাইজা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে এবং মাল্টা প্রবাসী তরিকুল ইসলাম মিল্টনের স্ত্রী। তিনি বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পড়াশোনার সুবাদে ফাইজা গত চার মাস ধরে ওই ভাড়াটিয়া কক্ষে একাই বসবাস করছিলেন। তার পাশের কক্ষে একই কলেজের আরেক ছাত্রী তায়েবা আক্তার (২১) থাকতেন। শুক্রবার সকালে তায়েবা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- দাম্পত্য কলহের জেরে বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর ফাইজা কীটনাশক পান করেন এবং ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ফাইজার মা রোমানা আক্তার বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park