
সাভার-আশুলিয়ায় আন্তঃইউনিয়ন ক্রিকেট কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
সিনিঃ স্টাফ রিপোর্টার : আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপ গ্র্যান্ড ফাইনাল ২০২৬, সিজন-১।
আজ (১৬ই অক্টোবর) শুক্রবার বিকেলে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভাকুর্তা ইউনিয়ন ও বিরুলিয়া ইউনিয়ন ক্রিকেট দল। এতে বিজয়ী হয় বিরুলিয়া ইউনিয়ন ক্রিকেট দল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির শেরালি, উপস্থিত ছিলেন মো. তাইজুল ইসলাম, মোঃ মাসুদ পারভেজ সিপাই বিএনপি নেতা।
উক্ত অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম সরকার। পুরো টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন আশুলিয়া ক্রিকেট একাডেমির সভাপতি জাহিদুল ইসলাম সরকার।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে বিজয়ের ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।