1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, উপজেলা প্রশাসনের অভিযান প্রশংসিত চকরিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

জাতীয় পত্রিকা একুশ প্রতিনিধি মোঃ আব্দুল করিম
চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত হওয়ায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচল সহজ ও নিরাপদ হবে।
সচেতন মহল আশা প্রকাশ করে বলেন, দখলমুক্ত করার পর যাতে অবৈধ দখলদাররা পুনরায় ফুটপাত জবরদখল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয়দের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চকরিয়া পৌর এলাকার সড়ক ও ফুটপাত ব্যবহারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park