1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

চাকরির পেছনে নয়, গাছের সাথেই স্বপ্ন বুনেছেন উদ্যোক্তা সাইফুল ইসলাম মাহফুজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার সালমা :

নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম মাহফুজ কঠোর পরিশ্রম, ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে গড়ে তুলেছেন সুপরিচিত “বেলাবো নার্সারি”। ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে এটি বেলাবো অঞ্চলের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত নার্সারি হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রকৃতিপ্রেমী এই উদ্যোক্তার নার্সারিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায়। এখানে রয়েছে ঔষধি গাছ, ফলজ গাছ, ফুলের গাছ, আম, জামসহ নানা প্রজাতির চারা ও সৌন্দর্যবর্ধক উদ্ভিদ। গাছপ্রেমীদের কাছে নার্সারিটি যেন এক সবুজের সমারোহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুরুতে আর্থিক সংকট ও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও হাল ছাড়েননি মাহফুজ। ধীরে ধীরে নিজের শ্রম, মেধা ও ভালোবাসা দিয়ে নার্সারিটিকে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বর্তমানে দূর-দূরান্ত থেকেও মানুষ গাছ কিনতে ছুটে আসছেন “বেলাবো নার্সারিতে”।
বেলাবো বাজার সংলগ্ন হোসেন আলী কলেজ রোডে অবস্থিত নার্সারিটি ইতোমধ্যে স্থানীয়দের কাছে মানসম্মত গাছের বিশ্বস্ত ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে।
উদ্যোক্তা সাইফুল ইসলাম মাহফুজ বলেন,
“গাছ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। আমি চাই মানুষ বেশি বেশি গাছ লাগাক এবং পরিবেশকে সবুজ রাখুক। ছোট পরিসরে শুরু করেছিলাম, আজ মানুষের ভালোবাসা ও বিশ্বাসে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি।”
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই গাছের প্রতি তার আলাদা ভালোবাসা ছিল। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গাছ নিয়েই কাজ শুরু করেন। ধাপে ধাপে পরিশ্রম, মেধা ও প্রবল ইচ্ছাশক্তির সমন্বয়ে গড়ে তোলেন “বেলাবো নার্সারি”।
স্থানীয়দের মতে, তরুণদের জন্য সাইফুল ইসলাম মাহফুজ এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। নিজ উদ্যোগে সফল হওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
সবুজে ঘেরা সুন্দর পরিবেশ গড়তে “বেলাবো নার্সারি” হতে পারে গাছপ্রেমীদের নির্ভরযোগ্য সঙ্গী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park