
মোঃদুলাল মিয়া, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস স্টাফ রিপোর্টার, একুশে।
নরসিংদী সদর: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস, নরসিংদী সদরের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজ ১৯ মে (২০২৬) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
মেলায় আগত নাগরিকদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় ২৪/৭ (দিন-রাত ২৪ ঘণ্টা) নিরবচ্ছিন্ন সেবা প্রদানের নানা দিক তুলে ধরা হচ্ছে। এখন থেকে নাগরিকরা যেকোনো স্থান থেকে ভূমিসংক্রান্ত যেকোনো সেবার জন্য কল করতে পারবেন ১৬১২২ (016122) হেল্পলাইন নম্বরে অথবা সরাসরি ভিজিট করতে পারবেন land.gov.bd ওয়েবসাইটে।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে, যা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে নাগরিকদের সরাসরি ই-নামজারি, খতিয়ান এবং ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে। জাতীয় পত্রিকা একুশে,