
স্টাফ রিপোটার : মো: ফয়জুল কবির রাজু : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য,জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা – ৫ আসনের বি এন পির অভিভাবক, জনাব তানভীর আহমেদ রবিন। অভিনন্দন বার্তায় জনাব তানভীর আহমেদ রবিন বলেন, রুহুল কবির রিজভী আহমেদ সাহেব একজন দক্ষ ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জনাব রিজভী আহমেদ সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন।