1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, শাহিদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ মোহাম্মদ বরকত মোল্লা গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার

জোরপূর্বক ও অবৈধভাবে জমি দখল, ১০ লাখ টাকা চাঁদা দাবি, জমি ছেড়ে দেওয়ার হুমকি এবং সৎ ভাইকে দিয়ে মামলা করানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে শাহিদুল তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একজন নারী লিখিত বক্তব্যে তাঁদের পরিবারের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানি ও চাপ প্রয়োগের অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁদের বসতবাড়ির জায়গার একটি অংশ দীর্ঘদিন ধরে শাহিদুল তালুকদার জোরপূর্বক দখলে রেখেছেন। জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ওই নারীর দাবি, গত ২৪ এপ্রিল শাহিদুল তালুকদার তাঁর সৎ ভাই জাফরকে তাঁদের পরিবারের সদস্যদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এরপর ১৭ মে গ্রামের বাড়িতে গেলে তাঁর মেজো ছেলের স্ত্রী ও ছোট নাতিদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জাফর বাদী হয়ে তাঁর মেজো ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। ওই মামলায় তাঁর ছেলে ৩৫ দিন কারাগারে ছিলেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে একাধিকবার সালিসের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের সমাধান হয়নি। একপর্যায়ে তাঁদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় মামলা ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন ওই নারী।
তিনি আরও বলেন, ২০ জুন তাঁর মেজো ছেলের স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে জাফরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং দখল করা জমি ছেড়ে দেওয়ার বিষয়ে একটি অঙ্গীকারনামা দেওয়া হয়। কিন্তু পরে আবারও জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জুলাই মাসে পাচুড়িয়া নিউ মার্কেটে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সালিসে তাঁদের জমির সঙ্গে থাকা একটি পুকুর বালু দিয়ে ভরাট করে দেওয়ার শর্ত দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ লাখ টাকা খরচ করে পুকুরটি ভরাট করে দেওয়ার পরও শাহিদুল জমি ছেড়ে দেননি এবং বালুর খরচও দেননি বলে অভিযোগ করা হয়।
বিষয়টি নিয়ে ৪ আগস্ট গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কার্যালয়ে এবং ২৯ জুলাই অতিরিক্ত পুলিশ সুপার, গোপালগঞ্জ বরাবর অভিযোগ দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পরবর্তীতে সদর সার্কেল কার্যালয়ে বিষয়টি নিয়ে শুনানি হয় এবং স্থানীয়ভাবে নিরপেক্ষ সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেন ওই নারী।
এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর পাচুড়িয়া নিউ মার্কেটের নিচে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়। সেখানে শাহিদুল তাঁদের কাছে ৫ লাখ টাকা, জমিতে মাটি কাটার খরচ, গাছের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং গরু-ছাগল রাখার ঘর সরানোর জন্য আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
তাঁর অভিযোগ, এসব দাবির বিষয়ে সালিসে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর অসুস্থ স্বামীকে বুকে ধাক্কা দিয়ে আহত করা হয়। পরে শাহিদুল ও জাফর পুলিশকে ফোন করে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। তবে ওই সময় ঘটনাস্থলে কোনো মারামারি হয়নি বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ওই নারী।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে শাহিদুল ও জাফর নিজেদের আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। এরপর তাঁদের পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে ওই নারী দাবি করেন, সর্বশেষ তাঁদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে পরিবারের কোনো পুরুষ সদস্যকে বাড়িতে থাকতে দেওয়া হবে না ও তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলায় জড়ানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
জাফরের শ্রবণ সমস্যা নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, জাফরের আগে থেকেই কানে শোনার সমস্যা ছিল—এ সংক্রান্ত প্রত্যয়নপত্র তাঁদের কাছে রয়েছে। অথচ পরবর্তীতে তাঁর মেজো ছেলের বিরুদ্ধে জাফরের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনাস্থল পাচুড়িয়া নিউ মার্কেটে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানায়।
একই সঙ্গে পরিবারের নিরাপত্তা, জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক, স্থানীয় সংসদ সদস্য ও গোপালগঞ্জের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।
তবে শাহিদুল তালুকদার ও জাফরের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park