1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

জয়ন্তী এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ ড্রাইভার সহ আহত ১ সাংবাদিক ইয়ামিন ভূইয়া। জাতীয় পত্রিকা একুশে নিউজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকার রাজাপুর রেলক্রসিংয়ে সিলেটগামী জয়ন্তী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কোরবানির গরুবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালকসহ অন্তত একজন আহত হয়েছেন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর রেলক্রসিং পার হওয়ার সময় সিলেটগামী জয়ন্তী এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল রেলওয়ে স্টেশন ক্রসিং পর্যন্ত গিয়ে থামে, স্থানীয়রা জানাই পিক আপ এ থাকার গরুটি মারা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park