
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও বাজেট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে সিনেট সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথি হিসেবে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং বাংলা একাডেমি-এর সভাপতি আবুল কাসেম ফজলুল হক উপস্থিত ছিলেন।অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনাররা।এছাড়া অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ৭০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা। শান্তিপূর্ণ পরিবেশে অধিবেশন শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।