1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী অ্যাসোসিয়েশন (নিউলা)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

কাঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি:
মো : সাইফুল ইসলাম রানা
রিপোর্টার : জাতীয় পত্রিকা একুশে,

সুপ্রিম কোর্টের আইনজীবীদের অন্যতম শীর্ষ সামাজিক ও পেশাজীবী সংগঠন জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি (নিউলা)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য গঠিত এই নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ আসাদুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন এডভোকেট আবু মোঃ জিয়াউল হক।
১০১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ সিরাজুল হক স্বপন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পদে এডভোকেট মোঃ আবুজাফর সিকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট মোঃ জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন। কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নবগঠিত শীর্ষ ৫ নেতা পৃথক পৃথক বার্তায় তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভাপতি এডভোকেট মোঃ আসাদুজ্জামান খান তার বক্তব্যে বলেন, “সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতের বিজ্ঞ আইনজীবীদের এই শীর্ষ সংগঠনে আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, আমি তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হবে আইনজীবীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, জুনিয়র সহকর্মীদের আইনি দক্ষতা উন্নয়নে কর্মশালার আয়োজন এবং সদস্যদের যেকোনো সংকটে পাশে দাঁড়ানো। ১০১ সদস্যের এই শক্তিশালী ও গতিশীল কমিটিকে সাথে নিয়ে আমরা নিউলা-কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।
“সাধারণ সম্পাদক এডভোকেট আবু মোঃ জিয়াউল হক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নতুন মেয়াদে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যে মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে, সে জন্য আমি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ‘নিউলা’ আমাদের একটি পরম আবেগের জায়গা। আগামী ৩ বছর আমরা শুধু সাংগঠনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকব না, বরং সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও আইনি অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব।
“সহ-সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল হক স্বপন তার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের এই সংগঠনটি সুপ্রিম কোর্টসহ দেশের বিচার অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই ১০১ সদস্যের টিমকে সাথে নিয়ে আমরা সংগঠনের প্রতিটি সদস্যের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে কাজ করে যাব।
“সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মোঃ আবুজাফর সিকদার বলেন, “নতুন কমিটিতে যে তরুণ ও প্রবীণ আইনজীবীদের সমন্বয় ঘটেছে, তা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে। আমরা প্রতিটি সদস্যের আইনি ক্যারিয়ার গঠনে এবং সুপ্রিম কোর্ট অঙ্গনে আমাদের ঐক্যকে আরও মজবুত করতে নিরলসভাবে কাজ করব।

“সংগঠনকে সুসংগঠিত করার বিষয়ে সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ জাকির হোসেন বলেন, “নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার মূল লক্ষ্য হবে সংগঠনের প্রতিটি সদস্যকে এক সুতোয় গাঁথা এবং সাংগঠনিক ভিত্তিকে তৃণমূল পর্যায় পর্যন্ত আরও শক্তিশালী করা। নিউলা আমাদের একটি পরিবারের মতো। আগামী ৩ বছর আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় রাখব।
“এদিকে নতুন কমিটি গঠন উপলক্ষে আগামীকাল ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় অবস্থিত পদ্মা ভ্যালী রিসোর্টে এক বর্ণাঢ্য পরিচিতি সভা ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। কর্মব্যস্ততা ভুলে পদ্মার পাড়ে আয়োজিত এই মিলনমেলায় সংগঠনের সকল স্তরের আইনজীবীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park