1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

জামালপুরের বকশিগঞ্জ ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের উর্দুগে নানা আয়োজনে 2025 উদযাপন গুণীজন সম্মাননা।।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

​মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার।।
​বকশীগঞ্জ, জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ফজিলত পাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ উদযাপন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন’। ‘মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৭ই ডিসেম্বর) দিনব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
​দিনব্যাপী কর্মসূচি
​সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিকেল ৪টা থেকে শুরু হয় মূল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব। অনুষ্ঠানের শেষাংশে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
​গুণীজন সম্মাননা
​উল্লেখ্য যে, ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন প্রতিবছরই সমাজের দুইজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করে থাকে। সেই ধারাবাহিকতায় এ বছরও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য দুই গুণীজনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​অতিথি ও আলোচকবৃন্দ
​পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকাভিত্তিক গার্মেন্টস ব্যবসায়ী মোঃ মাছুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম আকন্দ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক ইমরান আকন্দ।
​বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:
​মোঃ আসাদুজ্জামান তুহিন তালুকদার (সমাজসেবক)
​হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ
​মামা শাজাহান মাস্টার
​মোঃ সাত্তার মন্ডল
​মোঃ আব্দুল মজিদ আকন্দ
​মোঃ ফেরদৌস আলী শেখ
​মোঃ সামিউল হক আকন্দ
​মোহাম্মদ আব্দুল সালাম আকন্দ
​মোহাম্মদ জহিরুল ইসলাম আকন্দ
​মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ
​মোহাম্মদ ওয়াহেদ আলী আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বক্তাদের আহ্বান
​অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সমাজ উন্নয়নে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। আগামীতেও এই সংগঠনটি সাধারণ মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park