1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

জামালপুরের বকশীগঞ্জে পৈতৃক জমি দখল ও ফসল কেটে নেওয়ার অভিযোগ।।। ‎

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।

‎জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উজান কলকিহারা গ্রামে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল এবং জমির ফসল (আখ) কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
‎ গতকাল ২০ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ওরফ আলী (৬০) বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎​অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উজান কলকিহারা গ্রামের বাসিন্দা ওরফ আলী তার পৈতৃক সম্পত্তির ৩০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা করছিল।
‎​এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল (সোমবার) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে এবং রোপণকৃত প্রায় সব আখ কেটে ফেলে নষ্ট করে দেয়।
‎​হামলা ও হুমকির মুখে পরিবার
‎​অভিযুক্তরা হলেন— মোঃ হানিফ আলী (৪৫), মোঃ আবুল মিয়া (৪০) এবং মোঃ বাবু মিয়া (৩০)।
‎​ভুক্তভোগী ওরফ আলী জানান, জমি দখলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ নজরুল মিয়া, মোছাঃ সাজেদা বেগম ও মোছাঃ রিতা বেগমের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎​কান্নাজড়িত কণ্ঠে ওরফ আলী বলেন:
‎​”আমি একজন নিরীহ ও সহজ সরল মানুষ। বিবাদী পক্ষ অনেক প্রভাবশালী। তারা প্রকাশ্যে আমার ফসল নষ্ট করেছে এবং এখন আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও আমার পৈতৃক জমি ফিরে পাওয়ার দাবি জানাই।”
‎​এ বিষয়ে বকশীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “একটি লিখিত অভিযোগ প্রাপ্তি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park