
জাসাসের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ
রাজিব আহমেদ (রাজু) ব্যুরোচিফ ফরিদপুরঃ
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, মহানগর জাসাসের আহ্বায়ক মো. শাহীন হক, জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মিঠু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. ইমন মিয়া, সদস্য দেওয়ান মাসুম এবং কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাসাস নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।