1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০১ বার পঠিত

স্টফ রিপোর্টার শাকিল হোসেন

যশোরের ঝিকরগাছা উপজেলা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে পৌরসভা একাদশকে টাইবেকারে ০৪ গোলে হারিয়ে বাঁকড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার (২৪জুলাই) বিকালে বি এম হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলের মধ্যে গোল না হওয়ায রেফারি দু দলের ভাগ্য নির্ধারণে টাইবেকারের সিদ্ধান্ত নেন। এতে উদ্বোধনী ম্যাচের শুরুতেই বাঁকড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হলো।
হাজারো দর্শক নন্দিত এ খেলা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে মাদককে না বলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আষাঢ়ের বেরসিক বৃষ্টি এ খেলায় ক্রীড়ামোদী ফুটবলপ্রেমী দর্শকদের আটকাতে পারেনি। খেলা শুরুর পরপরই স্বাগতিক বিএম হাই স্কুলের মাঠ দশর্কেভরে যায়।আবহমান কাল ধরে ফুটবল যে জনপ্রিয় খেলা তা আবারও প্রমাণিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ঘিরে।
বৃষ্টি বিঘ্নিত খেলার মাঠে উভয় দলের মধ্যে ছিলো পাল্টাপাল্টি তীব্র আক্রমন। বিশেষ করে রক্ষণভাগের চৌকস ফরোয়ার্ড খেলোয়াড়দের বিধ্বংসী সমান আক্রমন। উভয় দলের সমর্থকদের মধ্যে এই পরিস্থিতিতে ছিলো টানটান উত্তেজনা। তবে শেষ নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলের গোল না হওয়ায় টাইবেকারে ভাগ্য নির্ধারিত হয়।উল্লেখ্য খেলায় ঝিকরগাছা পৌরসভা একাদশ ও ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park