1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর):

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ-এর পরম মমতাময়ী শ্রদ্ধেয় মায়ের আত্মার রূহের মাগফেরাত কামনায় এক শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বাদ আছর টঙ্গী পূর্ব থানার মাছিমপুরস্থ তিতাস গ্যাস রোড, মুন্সিবাড়িতে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসানের তথ্যবহুল ও আবেগঘন সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। মাহফিলে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা মরহুমার সমাজসেবামূলক মানসিকতা ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।উক্ত শোক ও দোয়া মাহফিলে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সকল স্তরের কর্মকর্তা, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park