1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত মাধবপুর-চুনারুঘাট, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফয়সল

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

হবিগঞ্জ থেকে -তোফায়েল আহমেদ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। টানা ছয় দিন ধরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করে সরাসরি ত্রাণ কার্যক্রম ও উদ্ধারকাজ তদারকি করছেন।
গত কয়েক দিনের ভারী বর্ষণে জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গ্রামীণ জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে জগদীশপুরসহ কয়েকটি এলাকায় জমে থাকা পানিতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, জলাবদ্ধতার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সংসদ সদস্য ফয়সল। তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে বন্ধ খাল খননের উদ্যোগ নেন। পরে তার সরাসরি উপস্থিতিতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে জগদীশপুরসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা কমতে শুরু করে।
জগদীশপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মঈন উদ্দিন বলেন, “টানা বৃষ্টিতে আমাদের ঘরবাড়ি ও রাস্তা পানির নিচে তলিয়ে গিয়েছিল। এমপি নিজে দাঁড়িয়ে থেকে খাল কেটে পানি সরানোর ব্যবস্থা করায় আমরা বড় দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছি।”
অন্যদিকে, টানা বৃষ্টি ও ঝড়ে গাছপালা উপড়ে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে সংসদ সদস্য ফয়সল বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত লাইন মেরামতের উদ্যোগ নেন। ফলে স্বল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জনজীবন স্বাভাবিক করতে কাজ করছি। ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহায়তার বাইরে না থাকে, তা নিশ্চিত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park