1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

(স্টাফ রিপোর্টার মোঃ নুরুল আলম)

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি’র আওতাধীন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হাজমপাড়া এলাকার একটি বসতঘরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের পর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ তল্লাশি অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি চৌকস আভিযানিক দল ভোররাতে ঘটনাস্থলের আশপাশে গোপনে অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে হাজমপাড়া এলাকার একটি বসতঘর ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মোঃ ইসহাক নামে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ ইসহাক (২৬) টেকনাফ উপজেলার হাজমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধারকৃত ফেনসিডিল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে মজুদ রাখা হয়েছিল। বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park