1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ডিভোর্সের পরও রেহাই নেই! বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন*

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

*
*গোপালগঞ্জ জেলা প্রতিনিধি*
গোপালগঞ্জ সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক অসহায় নারীর বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী *লাভলী ইয়াসমিন (৫০)* প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তা দাবি করে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী লাভলী ইয়াসমিন জানান, তিনি মৃত মহসিনউদ্দিন খানের কন্যা ও আনোয়ারা বেগমের সন্তান। তার গ্রামের বাড়ি পুইশুর ইউনিয়নের দেয়াসুর গ্রামে। কয়েক বছর আগে রাজপাট ইউনিয়নের বড়ইহাট এলাকার বাসিন্দা *দাউদ মোল্লা (৬৫)* এর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক হয়। অভিযুক্ত দাউদ মোল্লা আলাউদ্দিন মোল্লা ও সায়েরা বেগমের ছেলে।
লাভলী ইয়াসমিনের অভিযোগ, ২০২২ সালের নভেম্বর মাসে দাউদ মোল্লা তাকে তালাক দেন। কিন্তু তালাকের পরও তিনি ও তার পরিবারের সদস্যরা শান্তিতে বসবাস করতে পারেননি। অভিযোগ রয়েছে, এরপর থেকেই দাউদ মোল্লা ও তার লোকজন বিভিন্ন সময়ে তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, গোপালগঞ্জ সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তার নিজ নামে ৪ শতক জমি রয়েছে। এর মধ্যে বিভিন্ন কৌশলে ২ শতক জমি দাউদ মোল্লা নিজের নামে লিখে নেন। বাকি ২ শতক জমির ওপর লাভলী ইয়াসমিন তার ছেলে, পুত্রবধূ *মনি আক্তার মানসুরা* ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। মনি আক্তার মানসুরার স্বামীর নাম *আল মামুন*।
অভিযোগে আরও বলা হয়, একাধিকবার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ভুক্তভোগীদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। লাভলী ইয়াসমিন অভিযোগ করেন, তার কানের স্বর্ণের দুল এবং পুত্রবধূর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বারবার তার বসতবাড়ি দখলের চেষ্টা করা হচ্ছে এবং তাকে উচ্ছেদের হুমকিও দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

লাভলী ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
*”এই ৫০ বছর বয়সে স্বামীর তালাকের পর আমি অসহায় হয়ে পড়েছি। এখন কোথায় যাব, কার কাছে থাকব বুঝতে পারছি না। আমার শেষ সম্বল এই বসতবাড়িটুকুও দখল করার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”*
স্থানীয় কয়েকজন এলাকাবাসীও গণমাধ্যমকে জানান, লাভলী ইয়াসমিন দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও ভয়ভীতির মধ্যে রয়েছেন। তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত দাউদ মোল্লার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভুক্তভোগী পরিবারের আকুতি, দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park