1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর মনোনয়ন দাখিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

ঢাকা জেলার সাভারে আসন্ন ত্রয়োদ্শ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে বিএনপি মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় নির্বাচনী বিধি অনুযায়ী তিনি সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে দলীয় প্রতিকের প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ( সাধারণ সম্পাদক, বিএনপি), বদিউজ্জামান বদির, (সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক), গোলাম মোস্তাফা,( আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক) আব্দুল গফুর মিয়া, (উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, (ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব) মোহন মিয়া, (ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি) তানভীর তমিজ প্রমুখ।

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, আজকে দলীয় প্রতিকের পক্ষে মনোনয়ন জমা দেয়ায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনী বিধি মেনেই ত্রয়োদ্বশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আমরা জনগনের ভোটে বিজয় লাভ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসায় ধানের শীষের গণ জোয়ার তৈরি হয়েছে।

ইনশাআল্লাহ ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনটি বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে তারেক রহমানকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। সাভার ও আশুলিয়া এলাকার জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রী শুরু হলে এখন পর্যন্ত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র হিসেবে ১৪ ব্যক্তি মনোনয় ক্রয় করেছেন।
তবে সোমাবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন এবং সময় অতিবাহিত হলেও ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বাকী ৪ জন তাদের মনোনয়ন জমা দিতে পারেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park