
”
সাপ্তাহিক একুশে , | নরসিংদী | ১১ জুন ২০২৬
নরসিংদী মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ রেজাউল করিম মোল্লা, পিতা- মোঃ আব্দুল করিম মোল্লা, সাং- শেখেরচর মোল্লা বাড়ি, থানা ও জেলা- নরসিংদী।
তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত সাজা প্রদান করেন। এর মধ্যে একটি মামলায় তাকে ৩ কোটি টাকা অর্থদণ্ড এবং ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর একটি মামলায় ৩ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
নরসিংদী মডেল থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনকে ফাঁকি দিয়ে কেউ দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
জাতীয় পত্রিকা সাপ্তাহিক একুশে ,