1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

তরুণদের পায়ে ফুটবল, সমাজ থেকে মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ
তরুণ সমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করার প্রত্যয় নিয়ে মাঠে ও মানুষের মাঝে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে যুবসমাজের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্প্রতি একদিকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করেছেন, অন্যদিকে মাদকবিরোধী গণসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছেন। তাঁর বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীরা জানান, নজমুল হাসানের এমন উদ্যোগ তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। খেলাধুলার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।
সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এবং তরুণদের কল্যাণে নিবেদিত এই কর্মকাণ্ডের মাধ্যমে নাজমুল হাসান প্রমাণ করে চলেছেন যে, একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রগতিশীল সমাজ গঠনে নেতৃত্বের পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের পায়ে ফুটবল আর হৃদয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন জাগিয়ে সমাজ থেকে মাদক নির্মূলে তাঁর এই ধারাবাহিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park