1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন: শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, উপস্থিতি ৪৫–৬০ শতাংশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

গাজী আব্দুল আলীম
নিজস্ব প্রতিবেদক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ছিল নির্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও বিভিন্ন কেন্দ্রে ৪৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে জানা গেছে। কোথাও কোথাও ৫০ থেকে ৫২ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়।
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৩৬ নম্বর ফতেপুর ভোটকেন্দ্রে ভোটার ওমর আলী গাজী জানান, তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। তার মতে, কেন্দ্রে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপর ভোটার মো. একরামুল হোসেন বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা ছিল সবচেয়ে জোরদার। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক সামসাদ বেগম জেবা জানান, কেন্দ্রে নিরাপত্তা কঠোর ছিল এবং কোনো জটলা দেখা যায়নি। তবে মৌসুমি শ্রমিক হিসেবে অনেক ভোটার বাইরে থাকায় উপস্থিতি কিছুটা কম ছিল বলে তিনি উল্লেখ করেন।
চাঁদখালী ইউনিয়নের কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় সমাজসেবক মাসুদ খান বলেন, পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। কয়রা ও পাইকগাছা অঞ্চলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। পুলিশ, আনসার ও সেনাবাহিনীর টহল নির্বাচনকে নিরাপদ রাখতে ভূমিকা রাখে।
সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সাধারণ মানুষের অভিমত। দেশের কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে জানা গেছে।
ফলাফল এখনো ঘোষণা না হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে অপেক্ষার প্রহর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park