1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ খুলনা রেঞ্জে ডিআইজির সঙ্গে ওসিদের বিশেষ মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে খুলনা রেঞ্জাধীন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ(ওসি)গণের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার,ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম তাঁর বক্তব্যে বলেন,নির্বাচনকালীন সময়ে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম,সহিংসতা কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন,নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত অফিসার ইনচার্জগণ নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা ও প্রস্তুতির আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park