1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ধানের শীষের পরাজয়ে সঠিক তথ্য ও যুক্তিখন্ডনের জন্য কুমারখালী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন পৃথক,পৃথক সংবাদ সম্মেলন করেছেন।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

গত বুধবার সকালে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন পৌর যুবদলের আয়োজনে হল-বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । প্রসঙ্গত, গত ২২শে ডিসেম্বর খোকসা-কুমারখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে কুষ্টিয়া-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর বিপক্ষে কতিপয় নেতার ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান সহ তাদের সমর্থীতদের সু-পরিকল্পনায় ধানের শীষের প্রাথীকে পরাজিত করা হয় বলে অভিযোগ করা হয় । সে-সময় বক্তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত সম্পন্ন করে দল থেকে বহিষ্কারের দাবি জানান । এসব দাবির পরিপেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করা হয় । সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন । তিনি বলেন, কুমারখালী উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন তরিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট শাতিল মাহমুদ ও আব্দুর রাজ্জাক বাচ্চু । ওই কমিটিতে বর্তমান উপজেলা ও পৌর বিএনপির কোনো নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়নি । এমনকি পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করা হয়নি । নির্বাচন পরিচালনায় সমন্বয়হীনতা ও সাংগঠনিক দুর্বলতার কারণেই কাঙ্ক্ষিত ফল আসেনি। এ জন্য সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে দায় নিতে হবে। তাছাড়া, প্রার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন, অযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন পরিচালনা এবং সাংগঠনিক সমন্বয়ের অভাব পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে খোকসা-কুমারখালীর বহু নেতাকর্মী মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। পৃথক সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের নেতারা বলেন, ২২শে ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে তা অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক । যুবদলের নেতাকর্মীরা নির্বাচনে ধানের শীষে প্রচার প্রচারণায় সক্রিয় ছিলেন । নির্বাচন পরিচালনা কমিটিতে তাদের কোন নেতাবৃন্দরা ছিলেন না যার জন্য এই দায় নির্বাচন পরিচালনা কমিটির । এসময় নুরুল ইসলাম আনছার প্রামানিকের পরিবারের সকল সদস্যরা বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার,সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু,যুবদল নেতা জাকারিয়া আনছার মিলনসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park