1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ছিঁড়ে নদীতে ৪ প্রাণহানি, নিখোঁজ ২

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার্স।।

২১ মার্চ, ২০২৬
​জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঈদ আনন্দ বিষাদে রূপ নিয়েছে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে ছিঁড়ে উল্টে গিয়ে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
​শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার নিকটবর্তী ব্রহ্মপুত্র নদে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ওই ভাসমান সেতু এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। বিকেলে যখন শতাধিক মানুষ একসঙ্গে সেতুর ওপর অবস্থান করছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে সেতুটি ছিঁড়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে সেতুর ওপর থাকা সবাই নদের স্রোতে পড়ে যান।
​অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শিশু ও কিশোররা পানির তোড়ে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয় এবং পরে উদ্ধার অভিযানে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত চারজন হলেন:
​খাদিজা (১২) ও তার ভাই আব্দুল মোতালেব (৬); তারা উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর সন্তান।
​মায়ামনি (১০); ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে।
​আবির (১৬); গামারিয়া এলাকার বাসিন্দা।
​কর্তৃপক্ষের বক্তব্য ও উদ্ধার
​জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, “আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। নিখোঁজ আরও দুই শিশুকে উদ্ধারে আমাদের তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।”
​অবহেলার অভিযোগ
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ভাসমান সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঈদের সময় ভিড় বাড়বে জেনেও কর্তৃপক্ষ সেতুটি সংস্কার বা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। এই চরম অবহেলার কারণেই আজ চারটি তাজা প্রাণ ঝরে গেল বলে মনে করছেন তারা।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park