
মো:মোস্তাক আহমেদ বাপ্পী, স্টাফ রিপোর্টার:
আপোষহীন নেতৃত্বের প্রতীক গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর ভাবে শোক প্রকাশ করছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জীবনে এমন এক ক্ষতি,যা কখনো পূরণ করার নয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চে শোক বইতে সমবেদনা গণস্বাক্ষর কার্যক্রম চলমান রয়েছে। হাজার হাজার মানুষ শোক বইতে সমবেদনা ও স্বাক্ষর দিচ্ছে।
আজ সাদেক পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো:আনোয়ার হোসেন ভূইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সমবেদনা গণস্বাক্ষর বইতে স্বাক্ষর প্রদান করেন।
তিনি বলেন বেগম খালেদা জিয়া গণমানুষের আপোষহীন নেএী ছিলেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এখন নেতৃত্বহীন হয়ে পরেছে।আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করে।