1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার মতো এক ভয়াবহ ও নৃশংস ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মনিরা বেগম (২২) ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের কন্যা এবং অভিযুক্ত স্বামী মোঃ ফরহাদ হোসেন পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ফরহাদ পালানোর চেষ্টা করলে হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।এদিকে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে নিহত মনিরার স্বজনদেরআহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনদের হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার চোখ ভিজে ওঠে।ঘটনার পরপরই পত্নীতলা সার্কেলের এএসপি শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park