
নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।
মোঃদুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশেনির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জেএস এস। নরসিংদী,
বরাবরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে দেশসেরার কৃতিত্ব অর্জন করেছে নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ (A+) অর্জন করেছে। অর্থাৎ পরীক্ষার্থীদের পাসের হার শতভাগ।
অসাধারণ এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা একে অপরকে অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাদির মোল্লা সাংবাদিকদের বলেন“গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধান শিক্ষক, ইমন হোসেন বলেন,আমাদের পরিশ্রম মেধা সাফল্য এনেছে, উপস্থিত ছিলেন সরকারি প্রধান শিক্ষক, মোহাম্মদ কামাল হোসাইন,
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে, এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের খবর ছড়িয়ে পড়লে নরসিংদীর বিভিন্ন মহলে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানানো হয়।মোঃদুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি:জাতীয় দৈনিক সবার আগে,স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে পত্রিকা ওআইবি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।